০২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

রাঙামাটিতে গুলিতে ২ জেএসএস কর্মী নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মী নিহত হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর ভোরে মারিশ্যা ইউনিয়নের নবছড়া থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা জেএসএস-এমএন লারমা গ্রুপের কর্মী রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বাসায় ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ একদল অস্ত্রধারী এসে জেএসএস সংস্কার গ্রুপের সদস্য রিপেল চাকমা ও বর্ষণ চাকমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে কিছু দূর গিয়ে তাদের গুলি করে হত্যা করে পালিয়ে যায়। রাতে কেউ ভয়ে ঘটনা প্রকাশ না করলেও সকালে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুর বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারব।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

রাঙামাটিতে গুলিতে ২ জেএসএস কর্মী নিহত

প্রকাশিত : ০১:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯