০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ক্যাসিনো নিয়ে কড়া বার্তা

ক্যাসিনো নিয়ে কড়া বার্তা দিলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রাজধানীতে অবৈধ জুয়ার আড্ডা, ক্যাসিনো পরিচালনায় যত প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে বলে সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ সতর্ক বার্তা পৌছে দেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘রাজধানীতে অবৈধ জুয়ার আড্ডা, ক্যাসিনো চলতে দেওয়া হবে না। এসব জুয়ার বোর্ড, ক্যাসিনো পরিচালনার ক্ষেত্রে যত প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে।’

র‌্যাব অভিযান শুরু করেছে পুলিশও করবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকার জুয়ার বোর্ড ও ক্যাসিনোর তালিকা করা শুরু হয়েছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘কারা ক্যাসিনো পরিচালনা করছে, ইতোমধ্যে একটি জোনের তালিকা আমি পেয়েছি। অন্য জোনের তালিকাও করা হচ্ছে। র‌্যাব যেমন অভিযান শুরু করেছে তেমনি পুলিশের ভূমিকাও একই রকম। স্পষ্ট করে বলছি, রাজধানীর কোথাও জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো চলতে দেওয়া হবে না।’

আইনশৃঙ্খলা বাহিনী এতদিন কোনো ব্যবস্থা নেয়নি কেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কঠোর। যে পর্যায়েই হোক না কেন। জোনাল ডিসিদের নির্দেশনা দিয়েছি এ ধরনের ঘটনা মোটেও সহ্য করবো না। এরপরেও যদি কেউ জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো পরিচালনা করেন, জড়িত থাকে বলে জানতে পারি তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ক্যাসিনো নিয়ে কড়া বার্তা

প্রকাশিত : ০৪:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯