০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

৫০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ৯ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ আবদুর রাজ্জাক (২০) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে হাকিম পাড়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আবদুর রাজ্জাক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১নং ক্যাম্পের আই-২ এ-৪ ব্লকের মীর কাশিমের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাবের অভিযানিক দল অভিযান পরিচালনা করে।

এসময় আবদুর রাজ্জাকের হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৯৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৬৫ হাজার টাকা।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

৫০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রকাশিত : ০৬:৫৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯