০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

অভিনেতার বাড়ি থেকে পচাগলা লাশ উদ্ধার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • 163

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনার বাড়ি থেকে পচাগলা লাশ উদ্ধার হল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। বুধবার রাতে ওই দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম চাকালি পান্ডু বলে জানা গেছে। তার বয়স ৩০।

জানা গেছে, কয়েক মাস আগে ৪০ একর জমিসহ একটি বাড়ি কিনেছিলেন নাগার্জুনা। ওই জমিতে চাষ আবাদের কাজ যাতে শুরু হয় সেই ব্যবস্থাও শুরু করেন তিনি। জমিকে চাষযোগ্য করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছিল। তখনই সাফাইকর্মীরাই ওই পচাগলা মৃতদেহ উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তারাই পুলিশকে খবর দেন।
পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা।

জানা গেছে, নাগার্জুনা এই বাড়ি কেনার আগে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি ৬ মাস আগে আত্মহত্যা করেছিলেন।

সাফাইকর্মীরা জানান, তারা যখন সাফাইয়ের কাজ করছিলেন, তখন পচা গন্ধ পেয়েই তাদের সন্দেহ হয়। এর পরই পচাগলা ওই মৃতদেহ উদ্ধার করেন তারা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ৬০ বছর পূর্ণ করেছেন নাগার্জুনা। এই মুহূর্তে তিনি বিগ বস তেলুগু ৩ সঞ্চালনা করছেন। সবশেষ তাকে মনমধুদু ২ ছবিতে রাকুল প্রীতের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

আজ বিশ্ব ক্যানসার দিবস

অভিনেতার বাড়ি থেকে পচাগলা লাশ উদ্ধার

প্রকাশিত : ০১:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯