০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুর চট্টগ্রামে ‘গোলাগুলিতে’ নিহত ২

লক্ষ্মীপুর ও চট্টগ্রামে কথিত পৃথক দুই গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ দুটি ঘটনা ঘটে। নিহতদের একজনকে ডাকাত দলের সদস্য ও অন্যজনকে খুনের আসামি দাবি করেছে পুলিশ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ডাকাত দলের মধ্যে ‘গোলাগুলিতে’ আরিফ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার শাকচর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ শকচর গ্রামের আমির হোসেনের ছেলে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে আরিফ ডাকাত দলের সদস্য। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে জিয়াদ খুনের মূল আসামি রাসেল। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ওসি মো. আবুল কালাম বলেন, গতকাল রাত ১টা ৪৫ মিনিটের দিকে জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এলজিসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লক্ষ্মীপুর চট্টগ্রামে ‘গোলাগুলিতে’ নিহত ২

প্রকাশিত : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯