০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার খবর ‘গুজব’

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তা সত্য নয়, গুজব বলে জানিয়েছে সরকার। শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি এবং মেম্বার পদের যোগ্যতা এসএসসি নির্ধারণ করে সরকার আইন পাস করেছে বলে ফেসবুকে প্রচারণা চালানো হচ্ছে।

এ প্রসঙ্গে তথ্য বিবরণীতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে তথ্য বিবরণীতে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার খবর ‘গুজব’

প্রকাশিত : ০৯:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯