সাতঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট ও কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক গাড়ি। এতে ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। এর আগে নাব্যতা সঙ্কটের কারণে শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির এজিএম নাসির উদ্দিন চৌধুরী জানান, সপ্তাহখানেক ধরেই এই নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিলো। কিন্তু ভোরে লৌহজং টার্নিং পয়েন্টের মুখে নাব্যতা সঙ্কট মারাত্মক আকার ধারণ করে।
চ্যানেলে ফেরি ডুকতে পারছিল না। তাই ফেরিগুলো নিজ ঘাটে ফিরে আসে। ড্রেজিং শেষে রোববার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু হয়।
মাওয়া ট্রাফিকের টিআই হিলাল উদ্দিন জানিয়েছেন, আকস্মিক ফেরি বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে যানজট বেড়েছে। পার্কি ইয়ার্ড ছাড়িয়ে এই যানজট মহাসড়কে ছড়িয়ে পড়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















