১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বন্ধুকে দেখতে পাকিস্তান থেকে বাংলাদেশে শবনম

নন্দিত অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে পাকিস্তান থেকে বাংলাদেশে এলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম। দীর্ঘদিন ধরেই তিনি পাকিস্তানে বসবস করছেন এই অভিনেত্রী। শনিবার (২১ সেপ্টেম্বর) পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরেছেন। দেশে ফিরেই রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিকেলে সহকর্মী ও বন্ধু এটিএম শামসুজ্জামানকে দেখতে তার বাসায় যান।

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এটিএম শামসুজ্জামন দীর্ঘদিন ধরে অসুস্থ। চার মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থেকে সপ্তাহ দুয়েক আগে বাসায় ফিরেছেন এটিএম শামসুজ্জামান। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাকে দেখতে গেছেন অনেকে তারকা ও শুভাকাঙ্ক্ষিরা।

ঢাকাই চলচ্চিত্রের এই দুই কিংবদন্তী একসঙ্গে বেশ ক’টি ছবিতেও অভিনয় করেছেন তারা। বিশেষ করে ত্রিশ বছর আগে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘প্রেম শক্তি’র শুটিংয়ের স্মৃতি আজও অমলিন তাদের কাছে। ছবিটিতে ত্রিশ বছর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। যে ছবির পরিচালক আজ প্রয়াত। এরপর আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের।

সর্বশেষ শবনম অভিনয় করেছেন ‘আম্মাজান’ সিনেমায়। এরপর ছয়বছর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দু’জনের দেখা হয়েছিল। এরপর আবারও ছয় বছর পর তাদের দেখা হলো।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বন্ধুকে দেখতে পাকিস্তান থেকে বাংলাদেশে শবনম

প্রকাশিত : ০৬:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯