০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকায় ‘মীরাক্কেল ১০’-এর অডিশন ২৭ সেপ্টেম্বর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • 106

প্রতি বছর বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে অডিশনের আয়োজন করা হলেও আসন্ন ‘মীরাক্কেল সিজন ১০’-এর অডিশন হবে শুধু ঢাকায়।

মীরাক্কেল-আক্কেল চেলেঞ্জার-এর অফিশিয়াল ফেসবুক থেকে জানানো হয়, আসছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ অংশের অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। এদিন গুলশান এক নম্বরে অবস্থিত এমানুয়েল ব্যাংকুয়েট হল (ঢাকা নিউ হল)-এ বসবে এই অডিশন পর্ব। যা সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

‘মীরাক্কেল সিজন ১০’-এ অংশ গ্রহন করতে ইচ্ছুক সকল প্রতিযোগীকে এদিন নির্দিষ্ট জায়গায় অডিশন দিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

২০০৬ সালে শুরু হয়েছিল ‘মীরাক্কেল’। এখনও পর্যন্ত ৯টি সিজন হয়েছে এবং এই ৯টি সিজনেরই মধ্যমণি ছিলেন উপস্থাপক মীর এবং রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র’র মতো বিচারক। মীরাক্কেল-১০ এও তারাই থাকছেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা চালু সহ পাবনার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন শিমুল বিশ্বাস

ঢাকায় ‘মীরাক্কেল ১০’-এর অডিশন ২৭ সেপ্টেম্বর

প্রকাশিত : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯