০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কবিতা-গানে মাতবে এবারের শুদ্ধমঞ্চ

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৫:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • 119

ঢাকা: কবিতা, গান ও গল্পে মাতবে এবারের শুদ্ধমঞ্চ। শুদ্ধ সংস্কৃতি চর্চায় নিবেদিত সংগঠন শুদ্ধমঞ্চের নিয়মিত আয়োজন ‘তোমার গানের ছায়ায়’ এবারের আসরে কবিতা আবৃতি করবেন আশির দশকের সারা জাগানো উপস্থাপক ও আবৃতি শিল্পী মসিউদ্দিন সমীর। একই মঞ্চে সঙ্গে থাকছেন আলোচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিদওয়ানা আফরীন সুমি, নজরুল সঙ্গীত শিল্পী আফসানা রুনা, তনিমা চন্দনা, তানজিনা তমা ও নওরোজ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০টায়, আগারগাঁও অনুষ্ঠিত হবে শুদ্ধমঞ্চর ভিন্নরকম পরিবেশনা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রফেসর ড. এনামুল হক, বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরাজী, ‘ডেইলি ওমেন বাংলাদেশ’-এর উপদেষ্টা ‌মনসুর আহমেদ চৌধুরী, আবৃতি সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সঙ্গীত প্রেমিরা।

‘শুদ্ধমঞ্চ’ প্রতি মাসে একটি করে নিয়মিত অনুষ্ঠান করে আসছে। সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট উপস্থাপক মসিউদ্দিন খান সমীর বলেন, ‘কবিতা ও সঙ্গীত প্রেমী সবার জন্য আমাদের এই আয়োজন। শুদ্ধ সংস্কৃতিকে ভালোবাসেন এমন সবার জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

কবিতা-গানে মাতবে এবারের শুদ্ধমঞ্চ

প্রকাশিত : ০৫:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯