০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ক্যাসিনো খালেদের মামলা ডিবি থেকে র‌্যাবে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলার তদন্তভার ডিবি থেকে র‌্যাপিড আ্যাকশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) দেওয়া হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালতের মঞ্জুর করা ৭ দিনের রিমান্ড চলাকালীন মামলা দুটি তদন্তভার ডিবির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, খালেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদক আইনের মামলা দুটির তদন্ত করবে র‍্যাব। ওই মামলাগুলোর নথিপত্র র‍্যাব ইতোমধ্যে হাতে পেয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বৃষ্টি নামলেই দুর্ভোগ:রংপুর স্টেশনে ছাউনির ফুটো,পিচ্ছিল প্ল্যাটফর্মে ঝুঁকি

ক্যাসিনো খালেদের মামলা ডিবি থেকে র‌্যাবে

প্রকাশিত : ০৯:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯