কুমিল্লার দাউদকান্দিতে , গনমাধ্যম কর্মীদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রী পাশের দাবীতে মানব বন্ধন করেন ৷ বুধবার সকাল দশটায় ঢাকা চট্টগ্রাম মহাসরকের দাউদকান্দি বিশ্বরোড নামক স্থানে গনমাধ্যম কর্মী শরীফ প্রধানের আহবানে মানববন্ধন অনুষ্টিত হয় ৷ এসময় শরীফ প্রধান সাংবাদিকদের বলেন সারাদেশে যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত তরুনরা বেকারত্বের বোঝা নিয়ে গুরছে,সেখানে চতুর্থতম স্তম্ভ গনমাধ্যম পেশায় স্বশিক্ষিত ও স্বল্পশিক্ষিতদের ভারে সমাজ ও রাস্ট আজ কুলশিত হচ্ছে ৷ আপনারা জানেন প্রতিটি পেশার জন্যই একটি শিক্ষাগত যোগ্যতা ও পশিক্ষণ গ্রহন করতে হয় ৷ তথ্যের প্রয়োজনে একজন মফস্বল গনমাধ্যম কর্মী রাষ্টের গুরুত্বপূর্ন মহল , রাজনৈতিক ও সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ বা আলাপ আলোচনা করতে হয় ৷
এই আলাপ চারিতার গনমাধ্যম কর্মীটি যদি অশিক্ষিত হয় কিংবা অস্টম শ্রেনি পাশ করা হয় তখন ঐ বিষয়ে গনমাধ্যম কর্মীর ধারনা থাকেনা ৷ গনমাধ্যমের মান রক্ষা ও রাষ্টের কল্যানে শীঘ্রই সারাদেশে গনমাধ্যম কর্মীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম ডিগ্রী পাশ আইন করা জরুরী ও অতিব গুরুত্বপূর্ন ৷
বিজনেস বাংলাদেশ/ইমরান




















