০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

গভীর রাতে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘরের ভেতর থেকে ৪টি লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

এ ঘটনায় নিহতরা হলেন – কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার মা সখী বড়ুয়া (৬০), স্ত্রী মিলা বড়ুয়া (২৪), দুই সন্তান রবিন বড়ুয়া (৫) ও সনি বড়ুয়া (৬)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাসার ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রোকেন বড়ুয়ার বাড়ির একটি কক্ষে গলাকাটা অবস্থায় তার মা সখি বড়ুয়ার লাশ দেখতে পাই স্থানীয়রা। পরে বাড়ির ভেতরে অন্য একটি কক্ষে স্ত্রী মিলা বড়ুয়াসহ দুই শিশু রবিন বড়ুয়া ও সনি বড়ুয়ার গলাকাটা লাশ পাওয়া যায়।

স্থানীয় রত্নাপালং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বাড়ির সিঁড়ি ঘর দিয়ে প্রবেশ করে তাদের হত্যা করেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

গভীর রাতে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

প্রকাশিত : ১২:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯