০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ডিএনসিসি মেয়রের শ্বশুরের ইন্তেকাল

ঢাকা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের শ্বশুর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. এম রফিকুল বারী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪:০৬ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, ছয় জন নাতি-নাতনি এবং অজস্র গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. এম রফিকুল বারী ঢাকা মেডিক্যালের প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।

আজ বাদ জুমআ মহাখালী ডিওএইচএস মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ডিএনসিসি মেয়রের শ্বশুরের ইন্তেকাল

প্রকাশিত : ১১:১৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯