‘আমি শাকিব খানের পাগল ভক্ত । শাকিব খান যা করে তাই ভালো লাগে। শাকিব আন্তর্জাতিক হিরো। শিকারী, নবাব, হিরো দ্য সুপারস্টার, পাসওয়ার্ড, ভাইজান, নাকাবের মতো বিগ বাজেটের সিনেমায় তার অভিনয় দেখে আমি মুগ্ধ।’ বলেছেন সুপারস্টার শাকিব খানের পাগল ভক্ত শহীদুল ইসলাম মুন্না অরূপে কক্সবাজারের ছোট শাকিব।
ফেসবুক সূত্র ধরে পাওয়া গেল শাকিব খানের এই তরুণ পাগল ভক্তকে। জানা গেল কিভাবে এমন কঠিন ভক্ত হলেন সময়ের শীর্ষ নায়ক শাকিব খানের।
শহীদুল ইসলাম মুন্না ‘বিজনেস বাংলাদেশ’কে বলেন, আমি যখন থেকে সিনেমা দেখা শুরু করি দুজন নায়ককে চিনতাম. একজন মান্না, আরেকজন হল শাকিব খান। আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন শাকিব খান অভিনীত ‘বাঁধা’ নামে একটি সিনেমা দেখি, সিনেমাটি বেশ ভালো লাগে। এরপর থেকে একের পর এক দেখা হয় শাকিব খান অভিনীত জান আমার জান, খোদার পরে মা, নিস্পাপ মুন্না, মনের জ্বালা, মনে বড় কষ্ট, কঠিন প্রতিশোধ, ইত্যাদি।
সে সময় বিশেষ করে খোদার পরে মা, দেখে শাকিব খানের অভিনয় মনে গেঁথে যায়। তার অভিনয় দেখে অনেকবার কান্নাও করেছি। তার সব ছবিই আমার ভালো লাগে। শাকিব খানের ছবি দেখতে দেখতে তার ভক্ত হয়ে যাই। এখন শাকিবের একটি সিনেমাও দেখা বাদ দিই না। শাকিব খানের সিনেমা কবে আসবে অপেক্ষা করি। ঈদ এলে নিজের টাকা খরচ করে বন্ধুদের শাকিব খানের সিনেমা দেখাই। এজন্য সবাই আমাকে পাগলও বলে।
তবে শান্তি পাই যখন বন্ধু-প্রতিবেশীরা বলে আমার চোখ-অঙ্গভঙ্গি নাকি শাকিবের মতো, আমাকে দেখতে নাকি শাকিবের ছোট ভাইয়ের মতো। আমিও শাকিব খানকে অনুকরন করার চেষ্টা করি, তার অঙ্গ-ভঙ্গি দেখে তার ড্রেসের মতো ড্রেস পরি। তার সিনেমা দেখে নিজেকে মিলাই তার সঙ্গে। এতে অনেকে বোকা ভাবলেও আমি শাকিব সেজে শান্তি পাই। পাড়া-প্রতিবেশি এই কান্ড দেখে সবাই কক্সবাজারের শাকিব খান বলে ডাকে। তাদের এই ডাকায় ইন্সপায়ার হয়ে শাকিবের আর বেশি ভক্ত হয়েছি।

একটা ঘটনা বলি ,তখন নবম শ্রেনীতে পড়ি। স্কুল ছুটি হল। বাড়ি যাওয়ার পথে দেয়ালে-রাস্তায় দেখি শাকিব খানের শিকারী সিনেমার পোস্টার বিদ্যুতের খাম্বার সঙ্গে লাগানো। শাকিব খানকে ভীষণ সুন্দর লাগছে। তখন আমার মোবাইল ছিল না। পোস্টার টি ছিড়তেই পুলিশের বেত, তারপরও আমি পোস্টারের ছবিটি নিয়ে এসেছিলাম। তখন থেকে পোস্টারটি আমার স্কুল বেগেই থাকতো। এজন্য স্কুলের স্যারের কাছে বকুনীও খেতে হয়েছে।
আসলে আমি শাকিব খানের পাগল ভক্ত হয়ে গেছি। আমার পাগলামি দেখে আমার বন্ধুরা ঘৃনা ও উপহাস করে আমাকে বলে আমি নাকি একটা পাগল। শাকিব খানের ভক্ত পাগল।
শাকিব খানকে নিয়ে শহীদুল ইসলাম মুন্নার ইচ্ছে জানতে চাইলে বলেন, আমার ইচ্ছে আমার এই প্রিয় নায়কে একবার সামনা-সামনি দেখার। তিনি যদি অনুমতি দেন আমি দেখা করতে চাই। আমার অনুরোধ তিনি যেন আমাকে অনুমতি দেন দেখা করার।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























