দেশের অন্যতম জাতীয় দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ ‘ পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে গাজীপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর প্রেসক্লাবে অতিথি ও সুধীজনদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিজনেস বাংলাদেশ এর গাজীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মনজুরুল হক গাজীর সঞ্চালনায় এবং গাজীপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম।
জেলা প্রশাসকের অন্য একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকায় অনুষ্ঠানে জেলা প্রশাসকের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. শফিউল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শামসুল ইসলাম। মুল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর মফস্বল ইনচার্জ ইমরান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক এস.এম. আনোয়ারুল করিম, গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি ও কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শেখ ফজলুল কাদের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর শ্রীপুর উপজেলা প্রতিনিধি তানভীর আহমেদ, গাজীপুর সদর প্রতিনিধি মহিদুল আলম চঞ্চল, কাপাসিয়া উপজেলা প্রতিনিধি আসাদুল্লাহ মাসুম। প্রধান অতিথির প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. শফিউল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ,অনুষ্ঠানের আলোচক, সভাপতি ও সুধীবৃন্দ উৎফুল্লতার সাথে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটেন এবং একে অপরকে খাইয়ে দেন। অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা ছিল।
বিজনেস বাংলাদেশ/ইমরান





















