“উন্নয়ন সমৃদ্ধির প্রতিদিন” এই প্রতিপাদ্যেকে কেন্দ্র করে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ৩য় বর্ষ পদার্পন উপলক্ষে ডেমরায় আলোচনা সভা,কেককাটা ও গুনীজন সম্মননা অনুষ্ঠিত হয়েছে ।
২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধা ৭ টায় ডেমরার ৬৬ নং ওয়ার্ডের বামৈল নাসির মেম্বারের অফিস প্রাঙ্গণে জমকালো ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেমরা প্রতিনিধি সালে আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় এবং সারুঃইউপিঃছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ঈদুল খান শামীমের সঞ্চালনায় ও ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমরা থানার তদন্ত ওসি জনাব মোঃ সেলিম।অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইঞ্জিঃ ওয়াদুদ মিয়া,প্রধান বক্তা ছিলেন বিবিএস একাডেমির অধ্যক্ষ আ:হান্নান হীরা,বিশেষ বক্তা ছিলেন, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব নাসির উদ্দিন,সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, বিজনেস বাংলাদেশের মফস্বল ইনচার্জ ইমরান মাসুদ।
আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,বিজনেস বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এসকে মাসুদ,চ্যানেল আই এর এডমিন জনাব শওকত লিংকন,বৈশাখী টিভির মাঈন উদ্দিন আরিফ, আমাদের সময়ের যায়েদ হোসেন, দৈনিক আজকালের ঈসমাইল হোসেন, দৈনিক চতুর্দিকের সবুজ মোল্লা,দৈনিক মানবাধিকার প্রতিদিনের সিদ্দিকুর রহমান,বর্তমান বাংলা খবরের মামুনুর রহমান খোকন,দৈনিক কালের চিত্রের গাজী মোঃ সোহেল, মোঃ আকাশ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আমন্ত্রিত বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন,ডেমরা-যাত্রাবাড়ী থানার সেচ্ছাসেবকলীগের ১ম যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম,ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সিনিঃ সহ সভাপতি সফিকুল ইসলাম লিটন,সারুঃ ইউঃযুবলীগের সাবেক সহ- সভাপতি আ:মালেক মালু,বিএইচএস -৯০ ওয়েলফেয়ারের সভাপতি ইঞ্জিঃআসাদুর রহমান মিলন,বামৈল পশ্চিম পাড়া মসজিদ কমিটির সভাপতি আ: রাজ্জাক,৮৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব কবির আহমেদ,৬৬ নং ওয়ার্ড আ,লীগ নেতা মাহবুব আলম ফয়সাল,মফিজ হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক হাজী সৈয়দ মফিজুল ইসলাম,ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সিনিঃযুগ্ন সাধারণ সম্পাদক জিহাদ হাসান অতুল,৬৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল হোসেন,ছাত্রলীগ নেতা রাজু প্রমুখ।
অনুষ্ঠানের অভ্যর্থনার সার্বিক দায়িত্বে ছিলেন,জনাব মোঃ কামাল, নাজমুল,পলাশ, বাবু ,লোকমান ও মনির প্রমুখ।
উপস্থিত সকলে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সার্বিক সফলতা কামনা করেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান





















