০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শুদ্ধমঞ্চর নান্দনিক পরিবেশনায় মুগ্ধ দর্শক

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৪:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
  • 154

শুদ্ধ সংস্কৃতি চর্চায় নিবেদিত সংগঠন শুদ্ধমঞ্চর আয়োজনে কবিতা-গান-গল্পে মুগ্ধ হলেন আমন্ত্রিত দর্শক। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০টায়, আগারগাঁও কুশলী ভবনে বসে এক জমজমাট আসর।

অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন আশির দশকের সারা জাগানো উপস্থাপক ও আবৃতি শিল্পী মসিউদ্দিন সমীর ও বাংলাদেশ বেতারের উপস্থাপিকা ও নিউজ প্রেজেনটার তনিমা চন্দনা। তাদের প্রেমের ডুয়েট কবিতা শ্রোতারা মনোমুগ্ধ হয়ে শুনেছেন।

সমীর খান ভালো কথা বলেন এটা সবাই জানতো, তবে চর্চা ছাড়া এতো নান্দনিক আবৃতি করবেন তা নতুন করে জানলো শ্রোতা ও দর্শক। আমন্ত্রিত খ্যাতিমান কবিতা শিল্পীরা দর্শক সারিতে বসে তাবে বাহবা দিয়েছেন।

কবিতায় সমীর খানকে সঙ্গত দেওয়া তনিমা চন্দনাও চমৎকার আবৃতি করেছেন। তার নান্দনিক পরিবেশনায় দর্শক মুগ্ধ হয়েছে। আবৃতির পাশপাশি বিমোহিত হয়ে দর্শক শুনছিলেন জনপ্রিয় শিল্পী আফসানা রুনা, রিদওয়ানা আফরীন সুমি, তমা ও নওরোজের গান।

কবিতা-গান-গল্প শুরুর আগে আমন্ত্রিত অতিথি ও শিল্পীদের দেওয়া হয় শুদ্ধমঞ্চের সম্মাননা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন কর্পেরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাশ, বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরাজী, জুয়েল মাহমুদ ‘ডেইলি ওমেন বাংলাদেশ’-এর উপদেষ্টা ‌মনসুর আহমেদ চৌধুরী।

‘শুদ্ধমঞ্চ’ প্রতি মাসে একটি করে নিয়মিত অনুষ্ঠান করে আসছে। সংগঠনের সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা সাধারণ সম্পাদক মসিউদ্দিন খান সমীর। শুদ্ধ সংস্কৃতিকে ভালোবাসেন এমন সবার জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত ছিল।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

শুদ্ধমঞ্চর নান্দনিক পরিবেশনায় মুগ্ধ দর্শক

প্রকাশিত : ০৪:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯