০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মোবাইল ফোনে তাকে হুমকি দেয়া হয়।

নিরাপত্তা বিবেচনায় এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২১৯০) করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।

জিডিতে তিনি উল্লেখ করেন, সকাল ১০টা ৫ মিনিটের দিকে দুটি নম্বর থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে কল করে অশ্রাব্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে তিনি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি

প্রকাশিত : ০৯:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯