০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

শাকিব খানের নতুন রেকর্ড (ভিডিও)

নতুন রেকর্ড গড়লেন সুপারস্টার শাকিব খান ও কলকাতার জনপ্রিয় মুখ শুভশ্রী। দুই বাংলার আলোচিত এই জুটির ‘নবাব’ ছবির একটি গানের মাধ্যমে নতুন রেকর্ড করলেন। গানের শিরোনাম ‘দেব তোকে দেব ষোল আনা’ সিনেমার নাম ‘নবাব’।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দেখা যায়, শাকিব অভিনীত ব্লকবাস্টার ‘নবাব’ ছবির গানটির ভিউ ৫ কোটি ছাড়িয়েছে। কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে হওয়া যে গানে শাকিব খানের সঙ্গে পারফর্ম করেছিলেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী।

২০১৭ সালের পহেলা জুন ইউটিউবে অবমুক্ত হয় গানটি। এরপর থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে তুমুল জনপ্রিয়তা ‘দেব তোকে দেব ষোল আনা’। শাকিব-শুভশ্রীর এই গান বাজিয়ে প্রায়ই বিভিন্ন পার্টি, উৎসব উদযাপন করতে দেখা যায়।স্যাভির সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। আর গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।

এর আগে শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির ‘দিল দিল’ গানটি ৫ কোটি ছাড়িয়েছিল। বর্তমানে ওই গানের ভিউয়ার্স ৫ কোটি ৫৭ লাখের বেশি। এরপরেই দেখা গেল ‘নবাব’ ছবির এ গানটি ৫ কোটির মাইলফলক ছাড়িয়েছে।

যেটি ঢালিউড কিংবা টালিউড দুই ইন্ডাস্ট্রির অন্য তারকাদের গানের চেয়ে বেশি ভিউয়ার্স।

শাকিব অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবির আরেকগান ‘বেবি জান’ ৪ কোটি ৬১ লাখের বেশি দর্শক দেখেছেন। ধারণা করা যাচ্ছে, এ গানটিও শিগগির ৫ কোটি ছাড়াবে।

যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ পরিচালনা করেছিলেন জয়দীপ মুখার্জী। ২০১৭ সালে ২৬ জুন ঈদুল ফিতরে বাংলাদেশে ১২৮টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়। পরে জুলাই মাসে ছবিটি ভারতে মুক্তি পায়। বাংলাদেশ থেকে এ ছবির রেকর্ড পরিমাণ ব্যবসা করে সাফল্যের ধারাবাহিকতায় ‘নবাব’ প্রদর্শিত হয় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

শাকিব খানের নতুন রেকর্ড (ভিডিও)

প্রকাশিত : ০৬:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯