০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

‘ইত্যাদি’এবার হাওরে

তিন দশক পেরিয়ে চার দশকে পদার্পণ করেছে ‘ইত্যাদি’। এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে কিশোরগঞ্জ হাওরের মিঠামইনের হামিদ পল্লীতে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সংগতি রেখে সাজানো হয়েছে মঞ্চ। এ উপলক্ষে ভাটির দেশে ছিল উৎসবের আমেজ।

সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নৌকা-ট্রলারে করে হাজার হাজার মানুষ আসতে থাকে। বিকেলের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ হাওরের পারে দাঁড়িয়ে, নৌকা ও ট্রলারের ছাউনিতে বসে অনুষ্ঠানটির ধারণ উপভোগ করেন।

পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় যথারীতি হানিফ সংকেত।
নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

‘ইত্যাদি’এবার হাওরে

প্রকাশিত : ০৭:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯