চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ট্রাস্কফোর্স কমিটির সভা এবং মা ইলিশ রক্ষায় গনসচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা সংক্রান্ত বিষয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা কনফারেন্স হলে, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেনের উপস্থাপনায়, বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, ওসি মোরশেদুল আলম ভূইয়া, মহনপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান,জহিরাবাদ ইউপি’র চেয়ারম্যান আলী আক্কাছ বাদল, পশ্চিম ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, সাংবাদিক গোলাম নবী খোকন, সাংবাদিক জাকির হোসেন বাদশা,ইউপি সদস্য ইকো- ফিশ কর্মকর্তা কিংকর শাহা, বাবুল হোসেন, মৎস্য জীবি ওমর আলী, ফিশ ঘাট অরুন ভ্রমন প্রমূখ। উপস্হিত ছিলেন সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, সাংবাদিক আরাফাত আলামিন, মমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, বাবুল মুফতি, আতিকুর রহমান দুলাল সহ রাজনৈতিক নেত্রী বৃন্দ, পুলিশ প্রশাসন, মৎস্য জীবি, মৎস্য চাষী, ফিস ঘাট ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে আমাদের যা করনীয় আমরা সেটাই করবো। কোনোভাবেই জেলেদের নদীতে ইলিশসহ অন্য মাছ আহরণ করতে দেওয়া হবে না। মা ইলিশ রক্ষায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
তিন আরো বলেন,প্রজনন মৌসুমে মা’ ইলিশ রক্ষায় নদীতে ঝাঁপিয়ে পড়তে হবে। কোন মতেই জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















