০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সেরা পুরস্কার পেলো শিল্পকলা একাডেমি

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সেরা সংগঠনের পুরস্কার পেল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ‘আউটস্ট্যান্ডিং অরগানাইজেশন অ্যাওয়ার্ড’ পুরস্কারটি গ্রহণ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।

সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিল্পকলা একাডেমিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

তিনি বলেন, ‘চীন সরকারের সহযোগিতায় ইতোমধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২০জন শিশু শিল্পী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ নিয়েছে। এই শিল্পীরা এখন সারাদেশে অ্যাক্রোবেটিক প্রদর্শনী করছে।’

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

সেরা পুরস্কার পেলো শিল্পকলা একাডেমি

প্রকাশিত : ১০:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯