‘আমি অনেক দিন থেকেই চিন্তা করছিলাম, মানুষের জন্য কিছু করা দরকার। অনেক কাজই শুধু টাকা দিয়ে হয় না। আমি ভেবেছি এমন কিছু করবো যা দেখে আরো অনেকে উদ্বুদ্ধ হয়। অনেক সময় দেখা যায়, কারো চোখের দরকার হয় কিন্তু পায় না। আমি তো মরেই যাবো। আমার চোখ দুটো যদি কারো কাজে লাগে এটাই আমার বড় প্রাপ্তি বলেছেন সমেয়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব।
সানাই জানান, চক্ষু দানের জন্য তিনি ইতোমধ্যে সন্ধানীর (সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি) ফর্ম পূরণ করেছেন। তবে তাদের কাছ থেকে কনফার্মেশন এসএমএস এখনো পাননি। আশা করছেন শিগগিরই পেয়ে যাবেন।

এদিকে সম্প্রতি ‘দিয়াশলাই’ নামে মিউজিক ভিডিওর মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন সানাই মাহবুব। এই গানে অশ্লীলতা ছড়ানো হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে সানাইয়ের দাবি, গানটিতে অশ্লীলতা নেই। এটি পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে দেখা যাবে।
তিনি বলেন, এটি একটি মিউজিক ভিডিও। এখানে একজন ডিরেক্টর নির্দেশনা দিয়েছেন। তাই এখানে যদি কোনো অশ্লীলতা থাকে তাহলে সেটা ডিরেক্টরের ব্যাপার, আমার ব্যাপার না। গানে আমার কোনো বিষয় যদি তার কাছে মনে হতো যে তা ঠিক হচ্ছে না বা যাচ্ছে না তাহলে সেটা তিনি রাখতেন না। আর যদি আমার মতামত নিতে চান তাহলে বলবো, এই গানে তেমন কোনো অশ্লীলতা নেই। এর চেয়ে অনেক বোল্ড বাংলা আইটেম সং হয়েছে। কিন্তু সেগুলো নিয়ে কেউ ভাবে না। কারণ, তাদের সেভাবে চেনে না কেউ। আমি আসলে কিছু করলেও নিউজ হয়, না করলেও দোষ হয়।
সানাইয়ের দাবি, গানটি পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে দেখা যাবে। কারণ, এটি একটি আইটেম সং।

এদিকে বিকিনি পরা নিয়ে বেশ আলোচনা-সমোলোচনার মধ্যে দিন যাচ্ছে সানাইয়ের। বিকিনি পরা ছবি নিয়ে সবাইকে আর বাড়াবাড়ি না করার আহব্বান জানিয়েয়েছেন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। ২৮ সেপ্টেম্বর রাতে ওমেন বাংলাদেশের সঙ্গে আলাপকালে সানাই এই আহবান জানান।
তিনি বলেন, একদিকে আমার নানু মারা গিয়েছেন তার মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত! আমার ভাল লাগছেনা, অনেকদিন সহ্য করেছি আর নয়! আপনারা দয়া করে এগুলো বন্ধ করুন, প্লিজ! আপনাদের কি আমাকে ট্রোল করা ছাড়া আর কোনো কাজ নেই! আমার সামান্য একটা ছবি নিয়ে এতো বাড়াবাড়ি কিসের, এটা নিয়ে এত মাতামাতি করার কি আছে?
আগে আপনারা অন্যদের বিকিনি পরানো বন্ধ করুন! না হলে আমার আগে যারা বিকিনি পরেছে তাদের কেউ কিছু বলেন। আর শুধু আমি কেনো? এক দেশে দুই নিয়ম কেনো। আর এমন না যে আমি একাই বাংলাদেশের এমন ছবি আপলোড দিয়েছে, দেশের অন্যান্য অভিনেত্রীরা- এর থেকে বাজে ছবি আপলোড দিয়েছেন। তাদের নিয়ে তো এত মাতামাতি নেই। তাহলে আমাকে নিয়ে কেন এত মাতামাতি।
সানাই গত বুধবার ভেরিফায়েড পেইজ বিকিনি পরা ছবি শেয়ার করেন। ছবিটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা ও সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























