০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ডিপজলের মুখে ভিন্ন সুর

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলছে আলোচনা। এফডিসিতে বইছে নির্বাচনী হাওয়া। নতুন মেয়াদে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

এখন পর্যন্ত দুটি প্যানেলের হয়ে নির্বাচনের খবর পাওয়া গেছে। এক প্যানেল থেকে নির্বাচন করবেন মিশা সওদাগর ও জায়েদ খান। অন্য আরেকটি প্যানেলে থাকবেন চিত্রনায়িকা মৌসুমী ও ডিএ তায়েব। এদের পাশাপাশি চিত্রনায়িকা নিপুণকে সভাপতি করেও একটি প্যানেল আসতে পারে সিনেমাপাড়ায় গুঞ্জন।

গুঞ্জন উঠেছে মিশা-জায়েদের প্যানেল থেকে সহ সভাপতির নির্বাচন করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়ক রুবেল। তবে গতকাল থেকেই এফডিসির বাতাসে উড়ে বেড়াচ্ছে অন্য কারো প্যানেলে নয়, নিজেরাই প্যানেল নিয়ে হাজির হবেন এই দুই অভিনেতা।

দাবি করা হচ্ছে সভাপতি হিসেবে নির্বাচন করবেন অভিনেতা মনোয়ায় হোসেন ডিপজল। তার সঙ্গে সেক্রেটারি হিসেবে থাকবেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

প্যানেলটি নিয়ে বেশ আলোচনা শুরু হলেও জানা যায় ডিপজল নির্বাচন করছেন না। এমনটা নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

ডিপজল বলেন, ‘প্যানেল নিয়ে আলোচনা হয়েছে তবে চূড়ান্ত হয়নি। কারণ আমি কোনো নির্বাচন করতে চাই না। সহ সভাপতি পদে তো কখনোই করবো না। যারা নির্বাচন করছে সবাই আমার ভাই-বোন, বন্ধু মানুষ। সবার সঙ্গেই আছি আমি। সমিতি ভালো থাকলেই আমি খুশি।’

এবার শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। প্রথমে ১৮ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। পরে সেই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২৫ অক্টোবর।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ডিপজলের মুখে ভিন্ন সুর

প্রকাশিত : ০৩:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯