০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কাদা ছোড়াছুড়ি; সম্মান বাড়ছে কার

বাংলা সিনেমা নিয়ে আলোচনা–সমালোচনা করার উপলক্ষ খুব একটা আসে না ঢালিউডে। বছরান্তে একটি বা দুটি ছবি নিয়ে সরগরম থাকে চলচ্চিত্র পাড়া। এখন যেমন হচ্ছে ‘সাপলুডু’ সিনেমাটি নিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে এ ধরনের কথাবার্তা চোখে পড়ার মতো।

ছোটপর্দার নির্মাতা গোলাম সোহরাব দোদুল নির্মিত এই ছবিটি এখন ‘টক অব দ্য ফেসবুক’—এ পরিণত হয়েছে।

ছবির নায়ক আরিফিন শুভ। তার অনুরাগীরা সিনেমাটি দেখে এসে এতটা মুগ্ধ হয়েছে যে কেউ কেউ তাকে এসময়ের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তুলনা করে ফেলছেন।

আর এই বিষয়টি মেনে নিতে পারছে না শাকিব খানের ভক্তরা। ফলে চলছে তর্ক বিতর্ক।

শাকিব ভক্তদের সঙ্গে এই বিতর্কে যোগ হয়েছেন দুই চলচ্চিত্র পরিচালক মালেক আফসারি ও শামীম আহমেদ রনির নাম।

দুজনই আরিফিন শুভকে আক্রমণ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এক টেলিভিশন অনুষ্ঠানে শুভ বলেছেন, পরিবেশ ভালো না হওয়ার কারণে ‘সাপলুডু’ দেখতে প্রত্যাশা অনুযায়ী মানুষ সিনেমা হলে আসছে না।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাদা ছোড়াছুড়ি; সম্মান বাড়ছে কার

প্রকাশিত : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯