০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

‘মানুষের আকাঙ্খা অনুযায়ী রেল ব্যবস্থাকে সাজাতে কাজ করছি’

‘মানুষের আকাঙ্খা অনুযায়ী রেল ব্যবস্থাকে সাজাতে কাজ করছি’ বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে টঙ্গী – জয়দেবপুর ডাবল রেললাইন নির্মাণ কাজ পরিদর্শনে এসে জয়দেবপুর রেল জংশনে তিনি একথা বলেন।

এ সময় রেলমন্ত্রী বলেন, ট্রেনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। ভবিষ্যতে আধুনিক, যুগোপযোগী এবং মানুষের আকাঙ্খা অনুযায়ী কিভাবে দেশের রেল ব্যবস্থাকে সাজাতে পারি এবং আধুনিকভাবে গড়ে তুলতে পারি, সে ব্যাপারে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য মানুষকে সঠিক সেবাটা দেয়া। মন্ত্রী আরো বলেন, উত্তরবঙ্গের ট্রেন বঙ্গবন্ধু সেতু পার হয়ে টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইনে চলছে। এছাড়া ময়মনসিংহের ট্রেনগুলো জয়দেবপুর হয়ে চলছে। সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের স্বাভাবিক সার্ভিস দিতে পারছি না। বর্তমানে যে জনবল আছে তা পূর্নাঙ্গ ব্যবহার করে রেলের নিরাপদ, সাশ্রয়ী এবং সময়মতো ট্রেন চলার সেবা দেবার জন্য প্রচেষ্টায় আছি।

এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম, রেললাইন নির্মাণ প্রকল্পের ম্যানেজার বিনয় শ্রীবাস্তব, জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহজাহানসহ স্থানীয় প্রশাসন ও রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারীগন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

বৃষ্টি নামলেই দুর্ভোগ:রংপুর স্টেশনে ছাউনির ফুটো,পিচ্ছিল প্ল্যাটফর্মে ঝুঁকি

‘মানুষের আকাঙ্খা অনুযায়ী রেল ব্যবস্থাকে সাজাতে কাজ করছি’

প্রকাশিত : ০৪:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯