০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নতুন মুখ নিয়ে নতুন ছবির যাত্রা

শুরু হলো আরেকটি নতুন ছবির কাজ। সম্প্রতি রাজধানীর এফডিসির জহির রায় রায়হান প্রজেকশন মিলনায়তনে ‘তুই আমার জান’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন পরিষদের সভাপতি মুশফিকুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আরও অনেকে।

‘তুই আমার জান’ ছবিতে অভিনয় করছেন আমান রেজা, মৌ খান, মিষ্টি মারিয়া, নাহিদ ইরফান প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন রাকিবুল আলম।

ছবিতে নবাগত নায়িকা মৌ খানের বিপরীতে অভিনয় করবেন আরেক নায়ক নাহিদ ইরফান। অন্যদিকে, আমান রেজার বিপরীতে ছবিতে নায়িকা হয়েছেন মিষ্টি মারিয়া।

‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। মহরত অনুষ্ঠানে নতুন ছবির প্রসঙ্গে মৌ খান বলেন, ‘“তুই আমার জান” সিনেমাটি রোমান্টিক ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে।

এতে ধনীর আদুরে মেয়ের ভূমিকায় অভিনয় করব। সিনেমার নায়ক আমার প্রেমে পড়ে। তারপরই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’

মিষ্টি মারিয়া এর আগে এপার-ওপার বাংলা বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ইমপ্রেস টেলিফিল্মের ‘আলোয় ভুবন ভরা’ ও ‘ভালোবাসার উত্তাপ’ নামে দুটি ছবি মুক্তি পায়। লেখালেখিও করেন। জীবনের প্রথম বই ক্যাটাগরিতে ‘কন্যা’ নামক বইটির জন্য আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছেন তিনি।

মিষ্টি মারিয়া বলেন, ‘এটি ভালো গল্পের ও নির্মাণের একটি ছবি হবে বলে আশা রাখছি। বর্তমান যে ছবিগুলো হচ্ছে, তার চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপটের ছবি এটি।’

আমান রেজা বলেন, ‘আসলে ভালো একটি চিত্রনাট্য পেয়েছি। গল্প ভালো লেগেছে। যার কারণে এই ছবিতে কাজ করছি। কাজ শুরুর আগেই বলতে পারি, ভালো একটি চলচ্চিত্র হবে “তুই আমার জান”।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নতুন মুখ নিয়ে নতুন ছবির যাত্রা

প্রকাশিত : ০৯:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯