০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিধ্বংসী ব্যাটসম্যান রোহিত শর্মা

ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে ওপেন করতে নেমেই বাজিমাত করে দিয়েছেন । বুধবার বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪৪ বলে ২৩ চার এবং ৬ ছক্কায় ১৭৬ রান করেছন তিনি। কিন্তু এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই প্রস্তুতি ম্যাচে রোহিত ‘ডাক’ মেরেছিলেন। এর পর লাল বলের ক্রিকেটে তার ওপেনিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। কিন্তু আসল পরীক্ষার দিন রোহিতকে আটকাতে পারলেন না ভার্নন ফিল্যান্ডার, কাগিসো রাবাদারা।

ম্যাচের প্রথম দিন শেষে রোহিত বলেছেন, ‘আমি যে ধরনের ব্যাটিং করি, তাতে ওপেনারের জায়গাতেই বেশি মানানসই। শুরুতেই প্যাড পরে মাঠে নেমে যেতে পছন্দ করি। পাঁচ অথবা ছয় নম্বরে নামতে হলে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তবে এটা বলতে চাই না যে, পরের দিকে নামলে অসুবিধা হয়। তবুও বলব, ওপেন করার সময় আমার ধারণা পরিষ্কার থাকে। আগে থেকেই জানি নতুন বলের বিপক্ষে মোকাবিলা করতে হবে। সামলাতে হবে এমন কয়েকজন বোলারকে যাদের বিপক্ষে আগেও খেলেছি। ফিল্ডিং কী হতে পারে সে বিষয়েও স্বচ্ছ ধারণা রয়েছে। পরিকল্পনায় পরিষ্কার থাকতে হয়।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকলেও একাদশে জায়গা হয়নি রোহিতের। অজিঙ্কা রাহানে ও হনুমা বিহারী মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাট করেছেন। ওপেনার হিসেবে খেলেছেন লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। কী মানসিকতা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন রোহিত? নতুন টেস্ট ওপেনারের উত্তর, ‘লাল বলের ক্রিকেট ও সাদা বলের ক্রিকেটে ওপেনারের কাজ অনেকটাই আলাদা। টেকনিকের সঙ্গেই মানসিক ভাবে প্রস্তুতি নিতে হয়। আগেই অঙ্ক কষে নিতে হবে, কীভাবে নতুন বল সামলে ইনিংস আরও এগিয়ে নিয়ে যেতে পারি। একজন ওপেনারের মনে কোনো সংশয় থাকা উচিত না।’

দল পরিচালন সমিতি যখন তাঁকে ওপেনারের জায়গা দিতে চাইলেন, তখন কি একবারেই রাজি হয়ে গিয়েছিলেন? রোহিতের উত্তর, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেকে অপেক্ষা করে একটি সুযোগের। জানতাম, এটা আমার কাছে অনেক বড় সুযোগ। আগামী দিনে হয়তো অনেক কঠিন সময় আসবে, কিন্তু তা নিয়ে এখনই ভাবতে চাই না।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিধ্বংসী ব্যাটসম্যান রোহিত শর্মা

প্রকাশিত : ০৩:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯