০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পূজায় একসঙ্গে শাকিব-অপু!

অপু ও শাকিব খানএবার দুর্গাপূজায় একসঙ্গে পর্দায় আসছেন ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। আগামী ৪ অক্টোবর রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে তাদের অভিনীত ‘রাজনীতি’ ছবিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

২০১৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল শাকিব-অপু অভিনীত এই চলচ্চিত্র। দুই বছর পর এটি আবার রূপালি পর্দায় আসছে।

ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘আমাদের জন্য খুবই খুশির সংবাদ এটি। প্রতিদিন তিনটি করে শো চলবে। এগুলো হলো বিকাল ৩টা, ৬টা, রাতে পৌনে ৯টা।’

এদিকে চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সমিতির নেতা ও মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বাংলা বলেন, ‘‘গত সপ্তাহে ‘সাপলুডু’ চলেছে।

৪ অক্টোবর থেকে ‘রাজনীতি’ চলবে। আর ১১ অক্টোবর থেকে কলকাতার চলচ্চিত্র ‘বচ্চন’ দেখানো হবে।

আমাদের এখন চলচ্চিত্রের বেশ সংকট চলছে। লোকজনকে হলে টানাটাও বেশ মুশকিল হয়ে পড়েছে। তাই চলতি সপ্তাহে ‘রাজনীতি’ দেখানো হবে।’’

‘রাজনীতি’ ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।

আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ। ছবিটি প্রযোজনা করছেন আশফাক আহমেদ।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সমুদ্রপথে দেশের দূত হবে নতুন নাবিকরা: চট্টগ্রামে নৌমন্ত্রীর বক্তব্য

পূজায় একসঙ্গে শাকিব-অপু!

প্রকাশিত : ০৫:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯