০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ডিভোর্সি সারিকা!

গত ঈদের আগে কয়েকটি নাটকে অভিনয় করার পর থেকে যোগাযোগের বাইরে ছিলেন সারিকা সাবরিন। সম্প্রতি আবারো কাজে ফিরলেন এ মডেল অভিনেত্রী।

তবে ডিভোর্সি নারী হয়েই এবার ধরা দিলেন তিনি!

ঘটনা হলো, ঈদের পর মঙ্গলবার (১ অক্টোবর) সারিকা দুর্গাপূজার একটি নাটকের শুটিংয়ে অংশ নেন। ‘ভুল কাব্য’ শিরোনামের নাটকেই মূলত তাকে দেখা যাবে।

এতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে।

নাটকটি নির্মাণ করছেন তুহিন হোসেন। এতে এ অভিনেত্রী থাকছেন একজন ডিভোর্সি নারীর চরিত্রে।

এদিকে, পুনরায় নাটকে ফেরা প্রসঙ্গে সারিকা বলেন, আমি তো অভিনয়ের বাইরে যাই না। সত্যি বলতে, প্রচুর কাজের প্রস্তাব থাকলেও সব নাটকে অভিনয় করা হয় না।

গৎবাঁধা কাজে যুক্ত হতে ইচ্ছা করে না। আর মিডিয়া থেকে বিদায় নেয়ার কোনো পরিকল্পনা নেই আমার। যতদিন দর্শক আমার অভিনয় পছন্দ করবেন, ততদিনই কাজ করবো।

সারিকা সম্প্রতি একই নির্মাতার নির্দেশনায় একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হয়েছেন। জানা গেছে, শিগগির এটি প্রচারে আসবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

ডিভোর্সি সারিকা!

প্রকাশিত : ০৭:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯