১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

অক্টোবরের শেষে রাফি’র নতুন ছবির শুটিং

রায়হান রাফি এখন অনেক ব্যস্ত। হাতে আসছে একের পর এক সিনেমা। ‘স্বপ্নবাজী’, ‘পরাণ’ সিনেমাগুলোর কাজ পুরোপুরি শেষ না হতেই নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ‘পোড়ামন ২’, ‘দহন’ খ্যাত পরিচালক।

নতুন এই ছবির নাম চূড়ান্ত হয়নি। তবে রাফি বললেন, ‘সিনেটি রোমান্টিক পলিটিক্যাল ঘরানার। কয়েকবার সিনেমার নাম পরবির্তন করেছি।

একবার ভাবলাম ‘‘কয়লা’’ নাম দেব, পরে ভাবলাম ছবির নাম দেব ‘‘জিহাদ’’। কিন্তু এখন আর কোনোটাই ভালো লাগছে না। ছবির নতুন নাম আসবে।’

বিজনেস বাংলাদেশের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, ‘অক্টোবরের ২৬ তারিখ থেকে ছবির শুটিং শুরু করার ইচ্ছা আছে।

সিলেট থেকে শুরু হবে ছবির শুটিং। ছবিতে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন মিম ও সিয়াম। তবে এই ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে। শিগগিরই তার নাম প্রকাশ করা হবে।’

নতুন সিনেমা নিয়ে যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন তখন ‘স্বপ্নবাজী’ সিনেমার নতুন খবর দিলেন এই পরিচালক। জানালেন ছবিটিতে থাকছেন না মিস বাংলাদেশ ঐশী।

এর বিস্তারিত জানিয়ে পরিচালক বলেন, ‘ঐশীর সঙ্গে অনেক আগেই বিষয়টি নিয়ে কথা হয় আমার। কিছু দৃশ্য নিয়ে তার আপত্তির কথা আমাকে জানায়। খুবই ফলপ্রসু আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধানে আসি।’

এখন ঐশীর জায়গার কে অভিনয় করবেন? প্রশ্নের উত্তরে রাফি জানান, নতুন-পুরনো অনেককে নিয়েই অডিশন চলছে। শিগগিরই তার নামও জানানো হবে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

অক্টোবরের শেষে রাফি’র নতুন ছবির শুটিং

প্রকাশিত : ০৭:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯