খুব শিগগিরই আসছে “অন্তর হাসান” এর পরিচালনায় এফ এ সুমনের কন্ঠে মিউজিক ভিডিও “ললনা তোর” শিরোনামের গানা। গানটি লিখেছেন ‘মাসুদ আহমেদ’ গেয়েছেন- “এফ এ সুমন” এই গানটির মিউজিক পরিচালনা করেছেন শিল্পী নিজেই। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন- ‘রাজিব খান’ এবং নুসরাত জাহান নিপা।
এই গানে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন- “অন্তর হাসান” ক্যামেরায় ছিলেন ‘ইয়াসিন বিন আরিয়ান’।
এই প্রসঙ্গে পরিচালক “অন্তর হাসান”বলেন, এই গানটি প্রকাশ হবে “জি সিরিজ” এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আশাকরি মিউজিক ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, দীর্ঘ সময় নিয়ে এই মিউজিক ভিডিওর শ্যুটিং করা হয়। সব মিলিয়ে অনেক সুন্দর হবে আশাকরি সবাই দেখবেন এবং বাংলা গানের সাথেই থাকবেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























