০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মা হচ্ছেন রুমানা

আলোচিত মডেল-অভিনেত্রী রুমানা প্রথমবারের মতো মা হতে চলেছেন। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে নতুন অতিথি ঘরে আসতে পারে বলে জানিয়েছেন এই তারকা। ঢাকার মিডিয়া জীবন ছেড়ে দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

রুমানা বলেন, ‌‌‘এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ। আমি কন্যাসন্তানের মা হতে চলেছি। আমরা এখন নতুন অতিথির জন্য অপেক্ষা করছি।’
রুমানার স্বামী এলিন রহমান ঢাকার ছেলে হলেও এখন তিনি মার্কিন নাগরিক ও ব্যবসায়ী। এলিন ও রুমানা ২০১৫ সালের ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ে করেন।

রুমানার এটি তৃতীয় বিয়ে হলেও এলিন রহমানের দ্বিতীয় বিয়ে। রুমানার প্রথম বিয়ে হয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সাথে। পরে সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে হয় ব্যবসায়ী সাজ্জাদের সাথে। ভেঙে যায় সেটিও। ক্যারিয়ারের শুরুতেই অ্যারোমেটিক সাবানের বিজ্ঞাপন দিয়ে তুমুল জনপ্রিয়তা পান রুমানা। এরপর নাটক-চলচ্চিত্রেও কাজ করেন নিয়মিত।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

মা হচ্ছেন রুমানা

প্রকাশিত : ০৯:২৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯