ঢাকাই সিনেমার অন্যতম সফল নায়িকা অপু বিশ্বাস। ২০০৪ সালে চলচ্চিত্রে অভিষেক হওয়ার পর বাঘাবাঘা সব নায়িকাদের পেছনে ফেলে উঠে আসেন প্রাদপ্রদীপে।
একের পর এক ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়ে পরিচিতি পান ঢাকাই সিনেমার কুইন হিসেবে।
আজ এ অভিনেত্রীর ৩০তম জন্মদিন।
১৯৮৯ সালের ১১ অক্টোবর তিনি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাস। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।
জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন তার বন্ধু বিউটিশিয়ান জাহিদ খান।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























