০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে পুলিশের ওপর হামলা: দুই জেএমবি গ্রেফতার

রাজধানীতে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর গুলিস্তান ও সায়েন্সল্যাব এলাকায় পুলিশের ওপর আইইডি হামলায় গ্রেফতার নব্য জেএমবির এই দুই সদস্য জড়িত।

গত ৩১ আগস্ট রাজধানীর মিরপুর রোডের সাইন্সল্যাব মোড়ে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম ও একজন মন্ত্রীর নিরাপত্তা দলের অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন আহত হন।

এছাড়াও সম্প্রতি পুলিশের ওপর আরো কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

রাজধানীতে পুলিশের ওপর হামলা: দুই জেএমবি গ্রেফতার

প্রকাশিত : ১২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯