০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার সিএনজি ধর্মঘট

ভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল মঙ্গলবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই ধর্মঘট চলবে।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু।

তিনি জানান, রাইড শেয়ারিংয়ের নামে ওভাই, পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে। অথচ গ্যাসের দাম চারবার বাড়লেও তাদের ভাড়া বাড়েনি।

তাই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

তাদের দাবিগুলো হলে- রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়ির তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা, প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪ টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বাড়ানো।

সংগঠনটির সভাপতি সোহেল রানাসহ সিএনজি মালিক ও শ্রমিক নেতারা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার সিএনজি ধর্মঘট

প্রকাশিত : ১২:১৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯