০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সরকারি চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্টের ফি নির্ধারণ

সরকারি চাকরিতে যোগদানের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে বাধ্যতামূলক ডোপ টেস্ট বা মাদক পরীক্ষার ফি ৯০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

এতে বলা হয়েছে, ডোপ টেস্টের অন্তর্ভুক্ত নন-স্পেসিফিক ও অ্যালকোহল টেস্টের ফি মোট ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নন-স্পেসিফিক পরীক্ষার মধ্যে বেঞ্জোডায়াজেপিন, এমফেটামাইনস, অপিয়েটস ও কেননাবিনেয়েডস— এই চারটির প্রতিটির ফি ১৫০ টাকা এবং অ্যালকোহল পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ৫ ডিসেম্বর সরকারি চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সরকারি চাকরিতে যোগদানের আগে ডোপ টেস্টের ফি নির্ধারণ

প্রকাশিত : ১১:৪০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯