১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শাকিবকে নিয়ে ইফতেখার চৌধুরীর নতুন ছবি ‘লন্ডন’

সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন চবি শুরু করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। নতুন এ সিনেমার নাম ‘লন্ডন’ । এমনটাই জানিয়েছেন নির্মাতা ইফতেখার চৌধুরী । তিনি ছবিটি পরিচালনা করবেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘লন্ডন’ ছবিটির শুটিং হবে দুবাই ও লন্ডনে। আর এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন তিন নায়িকা।

ইফতেখার চৌধুরী জানান, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকবেন শাকিব খান। তার বিপরীতে দেখা যাবে তিন নায়িকাকে। তবে নায়িকাসহ অন্যান্য চরিত্রগুলোর শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। খলচরিত্রে বলিউড অভিনেতা গুলশান গ্রোভারের সঙ্গে কথা চলছে, তবে এখনো তাকে চূড়ান্ত করা হয়নি।

এদিকে সুপারস্টার শাকিব খান ও কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিককে নিয়ে মালেক আফসারীর নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন “হ্যাকার”।প্রযোজনা সংস্থা এসকে মুভিজ প্রযোজনা করবে সিনেমাটি। জানা গেছে, শাকিব খানের বিপরীতে জুটি বাঁধবেন কলকাতার নায়িকা কোয়েল মল্লিক। এর আগে ওপার বাংলার বেশ ক’জন জনপ্রিয় নায়িকার সঙ্গে জুটি বাঁধলেও এই প্রথমবার কোয়েলের বিপরীতে দেখা যাবে শাকিব খানকে।

ছবির পরিচালক মালেক আফসারী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ছবির নাম হ্যাকার। ১৪ অক্টোবর পরিচালক সমিতিতে ছবির নাম নিবন্ধিত করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ছবিটির শুটিং শুরু হবে। এখানে আপাতত শাকিব-কোয়েলের পাশাপাশি চূড়ান্ত হয়েছেন ভিলেন চরিত্রে মিশা সওদাগর।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

শাকিবকে নিয়ে ইফতেখার চৌধুরীর নতুন ছবি ‘লন্ডন’

প্রকাশিত : ০১:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯