চট্টগ্রামের আনোয়ারায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা এক পুরুষের মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। একই দুর্ঘটনায় আরও চারজন আহত হওয়ার খবর পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চৌমুহনীর শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তবে তৎক্ষণাৎ নিহত নারী ও পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে সাহাব উদ্দিন, বুলবুল আক্তার ও তার স্বামী নিজাম উদ্দীনের পরিচয় পাওয়া গেছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিস্ফোরণে হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ




















