০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ভুল বোঝাবুঝিতে বিজিবি-বিএসএফের গোলাগুলি, আলোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর চারঘাট সীমান্তে বিজিবি-বিএসএফ গুলিবিনিময় ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পতাকা বৈঠকের আহ্বানে সাড়া না দেওয়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলেও জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে, সবাই জানেন। বিজিবি পদ্মা নদীতে তাদের চ্যালেঞ্জ করলে জানা গেল, তারা ভারতীয় জেলে। জেলেরা গিয়ে বিএসএফ’কে ঘটনা জানালে তারা আসে। পরে ভুল বোঝাবুঝিতে বিএসএফ গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।’

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ-এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ফ্ল্যাগ মিটিংয়ের অপেক্ষা না করে জোর করে চলে যাচ্ছিল, সেই সময়ই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উভয়পক্ষই গোলাগুলির ঘটনা ঘটায়। এতে একজন ভারতীয় বিএসএফ সদস্য ইন্তেকাল করেন। আমরা সবাই মর্মাহত হয়েছি।’

‘প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে’ বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

তিনি আরও বলেন, বিজিবির মহাপরিচালক বিএসএফ প্রধানের সঙ্গে কথা বলেছেন। উভয়পক্ষ বসে বিষয়টির সমাধান করা হবে।

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লা সীমান্তে র‌্যাব টহল দিতে গিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে যায়। ফলে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। আমরা বসেই সন্তোষজনক সমাধান করবো।’

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ভুল বোঝাবুঝিতে বিজিবি-বিএসএফের গোলাগুলি, আলোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২:২৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯