০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

১৩০ পিস স্বর্ণবারসহ আটক ১

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি ওজনের ১৩০ পিস স্বর্ণবার জব্দসহ একজন আটক করেছে কাস্টমস। জব্দ করা স্বর্ণবারের মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ স্বর্ণবার জব্দ করা হয়।

বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান জানান, সকাল সোয়া ৮টার দিকে শারজা থেকে এয়ার এরাবিয়ার একটি বিমান চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় সন্দেহভাজন যাত্রী জয়নাল আবেদীনকে কাস্টমসের সদস্যরা তল্লাশি চালায়। এক পর্যায়ে চার্জার লাইটের মধ্যে লুকিয়ে রাখা ১৩০ পিস স্বর্ণবার পাওয়া যায়।

তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণবারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।আটক জয়নালকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

১৩০ পিস স্বর্ণবারসহ আটক ১

প্রকাশিত : ০৩:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯