ঢাকায় কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসুর। গতকাল বিলেলে তিনিি ঢাকায় এসে পৌচেছেন। আজ শুক্রবার (১৮ অক্টোবর) প্রকাশ হতে যাচ্ছে কবি রামচন্দ্র দাসের কবিতার অ্যালবাম ‘যদি এই বাংলায় আসো’। অ্যালবামটিতে আবৃত্তি করেছেন কবি রাম চন্দ্র দাসের ১০টি কবিতা। এই অ্যালবাম জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের সঙ্গে আবৃত্তি করেছেন ডালিয়া বসু সাহা।
কবিতাগুলোর শিরোনাম- ‘যদি এই বাংলায় আসো’, ‘শুধু শান্তি চাই’, ‘আমি এই যুগের মেয়ে যদি’, ‘অপর বেলায়’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘দাবায়ে রাখতে পারবে না’, ‘ইয়ে’, ‘রবি-নজরুলের বঙ্গদর্শন’, ‘গ্রেডার্থী’ ও ‘টাক’।
শুক্রবার সন্ধ্যায় ছায়ানটে অনুষ্ঠিত হবে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিশেষ এই আয়োজনকে স্বরণীয় করে রাখতে কবি রামচন্দ্র দাসের কবিতা আবৃত্তি করে শোনাবেন আসাদুজ্জামান নূর ও কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা। এ সময় রামচন্দ্র দাসের লেখা কিছু গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আফরোজা লুনা ও রিদওয়ানা আফরীন সুমি।
আবৃত্তি নিয়ে ডালিয়া বসু সকালে বিজনেস বাংলাদেশকে বলেন, আসাদুজ্জামান নূর ভাইয়ের সঙ্গে আবৃত্তির প্রস্তাব পেয়ে প্রথমে স্তম্ভিত হয়েছি। পরে তার বিনয় ও নম্রতা দেখে মুগ্ধ হয়েছি। আজ তার একই মঞ্চে পারফর্ম করবো এটাও আমার জন্য বড় প্রাপ্তি। এজন্য ধন্যবাদ মসিউদ্দিন খান সমীর দাদাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কবি ও সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার, মোঃ মুহিবুল হক সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়, তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সচিব) অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মসিউদ্দিন খান সমীর, সাধারণ সম্পাদক, শুদ্ধমঞ্চ। অনুষ্ঠানের সভাপতি নাজমুল হক ভূইয়া , কর্ণধার জি সিরিজ ও অগ্নিবীনা।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























