১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রকৃত শিল্পী চান কাজ : শাকিব খান

শাকিব খান

সুপারস্টার শাকিব খান বলেছেন, সারা পৃথিবীর বড় বড় তারকাদের দিকে যদি তাকাই, তাহলে দেখি তারা কাজ নিয়ে আছেন, সমিতির নির্বাচন নিয়ে নয়। জাতীয় পর্যায়ে এই সমিতির কি গুরুত্ব আছে? নাই। তাহলে এতো অপ্রীতিকর ঘটনা কেন? প্রকৃত শিল্পী কি চান? প্রকৃত শিল্পী চান কাজ। আমাদের লিজেন্ডারি শিল্পীরা কখনোই সমিতির নির্বাচন নিয়ে এমনটি করেননি। আমি শিল্পী সমিতির সভাপতি ছিলাম। শিল্পীদের জন্য কাজ করেছি। শিল্পীদের পাশে থেকেছি। ধরুন, কারো হাতে সিনেমা নেই, তাই সমিতি নিয়ে থাকতে হবে। এর চেয়ে কাজ করাটাই তোজাতীয় পর্যায়ে এই সমিতির কি গুরুত্ব আছে? বেটার। সারা পৃথিবীর বড় বড় তারকাদের দিকে যদি তাকাই, তাহলে দেখি তারা কাজ নিয়ে আছেন, সমিতির নির্বাচন নিয়ে নয়।

শাকিব খান ঢাকার সিনেমার সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ত নায়ক। প্রায় ২০ বছর ধরে ঢাকাই সিনেমার নায়ক তিনি। এখনো তার সিনেমা মানেই দর্শকদের হলে আসা। তার হাতে সব সময়েই নতুন সিনেমা দেখা যায়। অভিনয় ছাড়াও তিনি প্রযোজনা করছেন নতুন নতুন সিনেমা। এক সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সভাপতিও ছিলেন তিনি। নতুন সিনেমা, বর্তমান চলচ্চিত্রের অবস্থ নিয়ে শাকিব খান বলেন, কাজ নিয়ে ব্যস্ত এখন, সমিতি নিয়ে নয়।

শাকিব তার নতুন সিনেমা আগুন নিয়ে বলেন, ‘আগুন’ সিনেমার লোকেশনের প্রয়োজনেই দশদিন কক্সবাজার সমুদ্র সৈকতে থাকতে হয়েছে। টানা দশদিন শুটিং করেছি। পরিচালক বদিউল আলম খোকন যত্নসহকারে কাজটি করেছেন। আমিও কাজটি ভালোবাসা ও সততা নিয়ে করেছি। ‘আগুন’ সিনেমায় নতুন শাকিব খানকে পাবেন দর্শকরা। আমি সব সময় বলি, কোনো সিনেমার সঙ্গে কোনোটার মিল থাকবে না। ‘আগুন’ সিনেমাও সেরকমই।

‘বীর’ শিরোনামের নতুন একটি সিনেমার শুটিংও তো করছেন? আসলে ‘বীর’ আমার এসকে প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা। আমি তো ঘোষণা দিয়েছি- একসঙ্গে চারটি সিনেমা করবো আমার প্রতিষ্ঠান থেকে। সেটিরই একটি হচ্ছে ‘বীর’। যখন যে কাজটি করি ভালোবাসা নিয়েই করি। অভিনয় যেমন আমার ভালোবাসা, একইভাবে সিনেমা প্রযোজনাও আমার আরেকটি ভালোবাসার কাজ। কেননা, সিনেমার জন্যই আজকের শাকিব খান। ‘বীর’ শেষ হলে আরেকটি নতুন কাজ শুরু করবো আমার প্রতিষ্ঠান থেকে।

বলিউডের নায়িকা নারগিস ফাখরির সঙ্গে একটি সিনেমা করার সংবাদের সত্যতা কতোটুকু? নারগিস ফাখরির সঙ্গে সিনেমাটি করবো। তার সঙ্গে কথা হয়েছে। আগামী বছর সিনেমাটির শুটিং হবে। এটুকুই কেবল বলবো- কাজটি হবে। আমাদের দুজনকে দর্শকরা এক সঙ্গে দেখবেন একটি সিনেমায়।

‘লন্ডন’ নামের একটি নতুন সিনেমার কথা শোনা যাচ্ছে, কবে শুরু হচ্ছে কাজটি? ‘লন্ডন’ নামের সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। সবকিছু চূড়ান্ত হয়েছে। ওটার শুটিং করবো লন্ডনে। ওখানকার আবহাওয়ার সঙ্গে মিল রেখে শুটিং হবে। ধরে নিয়েছি আগামী জানুয়ারিতে আমরা শুটিং করবো। সেভাবেই শিডিউল তৈরি করছি।
এই যে একটার পর একটা সিনেমা করছেন, ক্লান্তি আসে না? : শিল্পীরই কাজই তো অভিনয় করা। অভিনয় আমাকে কখনো ক্লান্ত করে না। অভিনয় আমাকে নতুন কিছু দেয়। এই নতুন কিছু নিয়েই নতুন স্বপ্নে পথ চলি। তবে, হ্যাঁ- এতো বেশি কাজ আমি করতে চাই না। আরেকটু কম কাজ করতে চাই। আরও ভালো কাজ করতে চাই। ভালোর তো শেষ নেই। তাই শিল্পীর তৃপ্তিরও শেষ নেই। সেজন্য সবচেয়ে ভালো যে কাজটি, তা করতে চাই।

আপনি একাই ঢাকার সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছেন, বিষয়টি কেমন লাগে? দেখুন, চলচ্চিত্র অনেক বড় একটি শিল্প। আমি এই পরিবারের একজন। আমার হাতে হয়তো কাজ বেশি, আমার সিনেমার জন্য হয়তো প্রেক্ষাগৃহে বেশি দর্শক যান। কিন্তু, সব শিল্পীরই কিছু না কিছু ভূমিকা আছে। আমি একা কতোদিন টেনে নেবো? আরও নতুন শিল্পী দরকার। তাহলে আমার কাজের চাপটা কম হবে। সবাই মিলে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নেবো।
অনেকেই মনে করেন, আপনার ওপর লোড বেশি হয়ে যাচ্ছে, আপনি কি বলেন? ভালো কাজ হলে কষ্ট করতে খারাপ লাগে না। একটি ভালো কাজের জন্য লোড নিতেই পারি। কিন্তু, গতানুগতিক কাজ হলে তখন লোড মনে হয়। যদিও গেলো কয়েক বছর ধরে গল্প ও চরিত্র পছন্দ না হলে কাজ করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে- আমি কাজ ভালোবাসি। ভালোবাসার শক্তি দিয়ে শুটিং করি।

বাংলাদেশের বাইরে কলকাতায় আপনি অনেক জনপ্রিয়, বিষয়টি কিভাবে দেখেন? অবশ্যই বিষয়টি ইতিবাচকভাবে দেখি। এটা আমার জন্য অনেক আনন্দের। সেই সঙ্গে একজন বাংলাদেশি নায়ক হিসেবে বিষয়টি আমার জন্য অনেক গর্বের। শিল্পী সব দেশের। শিল্পী সব মানুষের। কাজেই ভারতের মতো একটি দেশের একটি রাজ্যে আমার সিনেমা যখন দর্শকরা বেশ আগ্রহ নিয়ে দেখেন, তখন মনটা খুশিতে ভরে যায়।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

প্রকৃত শিল্পী চান কাজ : শাকিব খান

প্রকাশিত : ০৫:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯