আন্তর্জাতিক খ্যতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার আর নেই। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এদিন দুপুরে কালিদাস কর্মকারকে ইস্কাটনের নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে পরিবারের লোকজন তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে প্রথিতযশা এ শিল্পীকে মৃত ঘোষণা করেন।
গ্যালারি কসমসের নির্বাহী শিল্প ব্যবস্থাপক সৌরভ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এখন ল্যাব এইড হাসপাতালে রয়েছেন।
সৌরভ চৌধুরী বলেন, ‘কালিদাস কর্মকারের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। তার দুই মেয়ে আমেরিকায় থাকেন।
তারা দেশে এলে পরিবার সদস্যরা মরদেহ সৎকারের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
বিজনেস বাংলাদেশ/এম মিজান






















