১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

আমাদের প্রতিটি শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের প্রতিটি শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে। আর প্রত্যেকটা শিশুর জীবন যেন অর্থবহ হয়। সেটিই আমাদের একমাত্র লক্ষ্য। এটির অন্যায়-অবিচার কখনই বরদাশত করা হবে না।

কাজেই যারা এ ধরনের শিশু নির্যাতন বা শিশু হত্যা করবে, তাদের কঠোর থেকে কঠোর সাজা পেতে হবে, অবশ্যই পেতে হবে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়।

প্রধান অতিথির বক্তব্যের পূর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর দ্বিতীয় পর্বে মঞ্চর সামনে আসনে বসে সাংস্কৃতিক পরিবেশনা দেখেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা চাই, আমাদের আর কোনো শিশু যেন কখনও এ ধরনের হত্যার সম্মুখীন না হয়। প্রতিটি শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে।

আর প্রত্যেকটা শিশুর জীবন যেন অর্থবহ হয়। সেটিই আমাদের একমাত্র লক্ষ্য।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

আমাদের প্রতিটি শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯