০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুই ট্রাকের সংঘর্ষ, কেটে বের করা হল ২ লাশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষ, কেটে বের করা হল ২ লাশ । শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের বডি কেটে নিহতদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে একজন একটি ট্রাকের চালক ও তার সহকারী। গুরুতর আহত হয়েছেন অন্য ট্রাকের চালকও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

দিনাজপুরে ভাবনা’র প্রকল্প অবহিততকরণ সভায় সদর ইউএনও

দুই ট্রাকের সংঘর্ষ, কেটে বের করা হল ২ লাশ

প্রকাশিত : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯