০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রাকযুগে পুরোভাগে ২৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব গঙ্গা-যমুনা উৎসবের নবম দিনে ১৯ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আবৃত্তি সংসদ কুমিল্লার মন্চ সফল প্রযোজনা পৌরাণিক মহাকাব্য মহাভারত অবলম্বনে নির্মিত ” প্রাকযুগে পুরোভাগে” ২৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

মহাভারতের সুবিশাল ক্যানভাস থেকে এই প্রযোজনাটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন আবৃত্তিশিল্পী কাজী মাহতাব সুমন। কাশীরাম দাস এর লোকজ পালা ফর্মের উপর ভিত্তি করে কচ- দেবযানীর উপাখ্যান এবং কুরুক্ষেত্রের যুদ্ধে মহাবীর কর্ণ অর্জুনের আত্মঘাতী যুদ্ধে মানবিক ক্রন্দন আর অধর্মের বিরুদ্ধে ঐশ্বরিক বিজয় ছিল আবৃত্তি প্রযোজনাটির মুল উপজীব্য। কোরিওগ্রাফি, আবহসঙ্গীত ও আলোকসম্পাত এর মধ্যে পৌরাণিক আবহ সৃষ্টি করা হয়েছে।

এটি ছিল প্রযোজনাটির ২৭তম মঞ্চায়ন। বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন বাচিকশিল্পী ফয়সাল আহমেদ অনন্ত, সুমনা দত্ত, অনুপমা শিখা, হৃদি সুকন্যা, মৌমিতা মিষ্টি, ইশতিয়াক চৌধুরী, নুযহাত, আনিকা, সৃজন। আবহসঙ্গীতে ছিলেন গোপাল বিশ্বাস, হোসেন হৃদয়, বাদল হোসেন বাদশা ও সৌরভ দাশগুপ্ত।

এই প্রযোজনাটি এর আগে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেণী ও ভারতের আগরতলা ও কলকাতার বিভিন্ন মঞ্চে ২৬বার মঞ্চায়িত হয়েছে- বলেন প্রযোজনাটির নির্দেশক।

বিজনেস বাংলাদেশ/শ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

প্রাকযুগে পুরোভাগে ২৭তম মঞ্চায়ন অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:০০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯