১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানে ভারতের হামলা, বহু হতাহতের শঙ্কা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। এতে দুই ভারতীয় সৈন্যসহ এক বেসামরিক নাগরিক নিহত হয়। এছাড়া আহত হয়েছে আরও তিন জন।

ভরতীয় সেনাবাহিনীর দুই সদস্যের প্রাণহানির প্রতিশোধে পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের আস্তানায় হামলা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। রোববার সকালের দিকে এই হামলা শুরু করে ভারত। ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, আজাদ কাশ্মীর থেকে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসীরা অনুপ্রবেশের সক্রিয় চেষ্টা করেছে। পরে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরে আর্টিলারি গোলাবারুদ নিক্ষেপ করেছে।

এর আগে কাশ্মীরের কুপওয়ারা জেলার তানঘার সেক্টরে হামলা চালায় পাকিস্তানি সেনারা। পাকিস্তান-ভারতের এমন পাল্টাপাল্টি আক্রমনের ফলে ফের উত্তেজনা বিরাজ করছে কাশ্মীরে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

পাকিস্তানে ভারতের হামলা, বহু হতাহতের শঙ্কা

প্রকাশিত : ০২:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯