০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট এসকিঊ ৪৪৯ রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে রোববার দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কূটনৈতিক কোরের ডীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, তিনবাহিনী প্রধানগণ, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিদর্শক রাষ্ট্রপতিকে বিমান বন্দরে বিদায় জানান।

রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, তার পুত্র রেজওয়ান আহমদ তৌফিক এমপি এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসঙ্গী রয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন শনিবার বলেন, রাষ্ট্রপতি ২২ থেকে ২৪ অক্টোবর জাপানের নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন। ২৫ থেকে ২৭ অক্টোবর দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি সিঙ্গাপুর সফর করবেন।

সফরের সময়সূচি অনুযায়ী, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমান বন্দরে পৌঁছবে।

সিঙ্গাপুরে তিন ঘণ্টার যাত্রা বিরতির পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের অপর একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় জাপানের উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করবেন।

ফ্লাইটটি ২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন।

টোকিও সফরকালে রাষ্ট্রপতি ২২ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে স্টেট হল অব ইম্পেরিয়েল প্লেস-এ নতুন জাপান সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো’র অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন।

রয়টার্স জানায়, জাপানী সম্রাট আগামী সপ্তাহে শতাব্দি পুরনো প্রথা অনুযায়ী অনুষ্ঠানে তার অভিষেকের কথা ঘোষণা করবেন। অনুষ্ঠানে ১৭০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ২ হাজার অতিথি উপস্থিত থাকবেন।

সম্রাট নারুহিতোর (৫৯) বাবা আকিহিতোর সিংহাসন পরিত্যাগ করার পর মে মাসে সিংহাসনে আরোহণ করেন। বিগত দুই শতকে সম্রাট আকিহিতোই প্রথম সিংহাসন পরিত্যাগকারী সম্রাট। জাপানের ঐতিহ্য অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তিনি ১২৬তম সম্রাট।

২৩ অক্টোবর রাষ্ট্রপতি হামিদ জাপানের দ্বিতীয় বৃহত্তম নগরী ইয়োকোহামা সফর করবেন। একই দিন টোকিও’র হোটেল নিউ ওটানিতে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাওই বাংলাদেশ রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন।

আবদুল হামিদ হোটেল নিউ ওটানিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো এবে আয়োজিত একটি ভোজসভায় অংশ নেবেন।

দেশে ফেরার পথে রাষ্ট্রপতি দুই দিনের সফরে সিঙ্গাপুর যাবেন। ২৭ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৬:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯